রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপি ক্ষমতায় এলেই খুন আর গুম হয় : প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলেই খুন আর গুম হয় : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলেই খুন আর গুম হয়। দুর্নীতি বাড়ে, জঙ্গি বৃদ্ধি পায়। আমরা ক্ষমতায় এসে আইন শৃঙ্খলার উন্নয়ন করেছি।

শনিবার বিকেলে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এক জনসভায় বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, মেয়েদের যাতায়াত ব্যবস্থায় আলাদা বাস সার্ভিস চালু করেছি। যানজট রোধে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন করেছি। কুড়িল ফ্লাই ওভার ব্রিজ চালু করেছি।

তিনি আরও বলেন, আমরা ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বৃত্তি দেয়ার ব্যবস্থা করেছি। মাধ্যমিক পর্যন্ত ছেলে-মেয়েদের ফ্রি বই দিয়েছি। শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছি। তিনি বলেন, প্রযুক্তি সহজলভ্য করেছি। মোবাইল ফোন এখন সবাই ব্যবহার করতে পারেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি।

শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের ব্যাপক উন্নয়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে মানুষের আয় বেড়েছ, বেড়েছে মানুষ গড় আয়ু।”

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইসলামের ক্ষতি করে না। বরং আওয়ামী লীগই ইসলামি শিক্ষা ব্যবস্থা প্রসারে ব্যপক পদক্ষে নিয়েছে। বিএনপি সব সময় অপপ্রচার করছে। তারা নিজেদের ইসলামের সেবক হিসাবে দাবি করে। অথচ তারাই আন্দোলনের নামে কোরান পুড়িয়ে দেখিয়ে দিয়েছে তারা কেমন ইসলামের সেবক। লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, মাহাবুব-উল-আলম হানিফ, কামরুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, আশরাফুন্নেসা মোশাররফ, পংকজ দেবনাথ, এ এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ