শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পূর্বাঞ্চল রেলের নিরাপত্তা সপ্তাহ আজ শুরু ।। নিরাপদ ট্রেন চালাতে ১৬ বিষয়ের...

পূর্বাঞ্চল রেলের নিরাপত্তা সপ্তাহ আজ শুরু ।। নিরাপদ ট্রেন চালাতে ১৬ বিষয়ের ওপর জোর

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

কর্মচারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ট্রেন পরিচালনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসেবার মান উন্নয়নসহ ১৬টি বিষয়ের ওপর জোর দিচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। ১৬টি বিষয়ে গুরুত্ব আরোপ করে আজ শনিবার থেকে শুরু হচ্ছে পূর্বাঞ্চলের নিরাপত্তা সপ্তাহ। সুষ্ঠু ও সুন্দরভাবে ট্রেন চালানোর জন্য যা যা দরকার সবই চিহ্নিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তরা। এসব বিষয়ে কর্মচারীদের সচেতন করা হবে এবং প্রয়োজনে প্রশিক্ষণ দেয়া হবে। নিরাপত্তা সপ্তাহ চলার সময় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তারা কর্মচারীদের নিজ কাজের দক্ষতা পরীক্ষা করবেন। পূর্বাঞ্চলের জিএম মো. তাফাজ্জল হোসেন এ কথা জানান। তিনি  বলেন, বিভিন্ন নিয়ম মেনে রেল চলে। রেলের যেসব কর্মচারী সেবার কাজে নিয়োজিত রয়েছেন, তারা নিজের কাজ সম্পর্কে কতটুকু সচেতন এবং দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কিনা সেটা দেখা হবে। প্রয়োজনে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান তিনি। কর্মচারীরা কাজের ক্ষেত্রে আন্তরিক হলে রেলের ভাবমূর্তি অক্ষুণ্ন্ন থাকবে, দুর্ঘটনা রোধ এবং যাত্রীসেবার মান বাড়বে বলে মনে করেন পূর্বাঞ্চলের জিএম।

এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার সুকুমার ভৌমিক  জানান, নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে ষোলটি বিষয়ের ওপর জোর দিয়েছি। একেকজন অফিসার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় যাবেন এবং ওইসব বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন।

বিষয়গুলো হচ্ছে : অপারেটিং স্টাফদের দক্ষতা ও যোগ্যতা যাচাই। ট্রেন পরিচালনা সম্পর্কিত রেজিস্ট্রার, টিএসআর ও ওপিটি যথাযথ রক্ষণাবেক্ষণ। লাইন ক্লিয়ার আদান-প্রদান নিয়মাবলী, সকল শ্রেণীর ট্রেনের সময়ানুবর্তিতা, যাত্রীসেবার মান, যাত্রী মালামাল এবং সম্পদ নিশ্চিতকরণ। স্টেশন প্লাটফর্ম ও ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বিনা টিকিটে রেল ভ্রমণ প্রতিরোধ। আয় বৃদ্ধি, রেলওয়ের খাবার গাড়ির খাবারের মান নিশ্চিত করা। নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধানসমূহ যথাযথ প্রযোগ, ট্র্যাক ও ব্রিজের সুষ্ঠু সংরক্ষণ এবং নিরাপদ ও নির্বিঘ্নে ট্রেন চলাচলের উপযুক্ততা যাচাই। ইঞ্জিন ক্যারেজ ও ওয়াগনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও নিরাপদে চলাচলের নিশ্চয়তা বিধান। রিলিফ ট্রেনের অবস্থান-কর্মদক্ষতা, দ্রুত গন্তব্যে পৌঁছার নিশ্চয়তা এবং রেল পরিচালনা সম্পর্কিত যাবতীয় নিয়মাবলী পালন নিশ্চিত করা।

আরও পড়ুন

সর্বশেষ