শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়গুলশানে বাসের ধাক্কায় নিহত ১

গুলশানে বাসের ধাক্কায় নিহত ১

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রাজধানীর গুলশানে নতুনবাজার এলাকায়  সুপ্রভাত পরিবহন নামের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ সেলিম (৪৫) নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত ১২ টার দিকে সেলিম তার নিজ কর্মস্থলের দায়িত্ব শেষে গুলশানের বাসায় ফেরার পথে গুলশানের নতুনবাজার বাসস্ট্যান্ডের সামনে সুপ্রাভাত পরিবহনের একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

তিনি রামপুরা বনশ্রী এলাকায় কুইক কেয়ার কোম্পানির সিকিউরিটি গার্ড ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, এ ধরনের ঘটনা আমার জানা নেই।

আরও পড়ুন

সর্বশেষ