নাজিরহাট পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সিরাজ উদ দৌলা। উপজেলা পরিষদের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন ফলাফল ঘোষণা দেন। বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট ৯ হাজার ৫৮২। তার নিকটতম অা’লীগের প্রার্থী মজিবুল হক পেয়েছেন ৪ হাজার ৫৯৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী এম.হায়াত জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৩০ ভোট, মোবাইল প্রতীকের অালী অাজম ছাদেক ৩ হাজার ২৬২, নারকেল গাছ প্রতীকের অানোয়ার পাশা ২ হাজার ৩২৬ ভোট, তরিকত ফেড়ারেশনের ফুলের মালা প্রতীকের শাহজালাল ৭৯৬ ভোট। মোট ভোটারের ৬০ শতাংশ ভোট প্রয়োগ করেছেন।



