রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে চান এরশাদ!

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে চান এরশাদ!

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবারে রাতে সিঙ্গাপুর থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব দেয়া হলে দেশের স্বার্থে তিনি রাজি আছেন। তিনি বলেন, দেশের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব দেয়া হলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই।

তিনি গত ২৭ আগস্ট ছেলে এরিকের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। এই সফরে ছেলে এরিক এরশাদ ছাড়াও তার সঙ্গে ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব.)।

আরও পড়ুন

সর্বশেষ