ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
এখন থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঁচ হাজার টাকার বেশি লেনদেন করলে তা সংশ্লিষ্ট গ্রাহককে তার মোবাইল ফোনে এসএমএস করে নিশ্চিত করতে হবে।
তবে এ নিয়ম এখন বাধ্যতামূলক না হলেও আগামী ২০১৪ সালের ১৪ এপ্রিলের পর থেকে বাধ্যতামূলক হবে। মঙ্গলবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সার্ভিস বিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পর্যায়ক্রমে ব্যাংকের গ্রাহকদের মধ্যে ডেভিড এবং ক্রেটিড কার্ডের সংখ্যা বাড়ছে। কার্ড ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লেনদেনের তথ্য সম্পর্কে গ্রাহককে জানাতে এ ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। তাই এখন থেকে কার্ডের জন্য দুই ধরনের সণাক্তকরণ চিহ্ন (ভেলিডিটেশন আইডেনটিটি) থাকতে হবে।




