সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসিনেমা দেখা নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক খুন

সিনেমা দেখা নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক খুন

নেত্রকোনার মদন উপজেলায় টিভিতে সিনেমা দেখা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত সোয়া ১টার দিকে উপজেলার একটি বাজারে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম (৩২) উপজেলার গোবিন্দশ্রী গ্রামের জৈন উদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. শওকত আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে মদন বাজারের একটি চায়ের দোকানে বসে গ্রামের ইমরান, মাসুম, ও কামরুলসহ কয়েকজন যুবক টিভিতে সিনেমা দেখছিলেন। এ সময় ইমরান ও মাসুমের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তাদের লোকজন বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কামরুলসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক কামরুলকে মৃত বলে ঘোষণা করেন। আহত মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের বুকের বামদিকে বল্লমের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ