সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়াকে প্রচলিত ডিভিশন সুবিধার চাইতে বেশি সুবিধা দেওয়া হচ্ছে : ওবায়দুল...

খালেদা জিয়াকে প্রচলিত ডিভিশন সুবিধার চাইতে বেশি সুবিধা দেওয়া হচ্ছে : ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কোনো ডিভিশন দেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আক্ষরিক অর্থে ডিভিশন বিষয়টি হয়তো অনুপস্থিত। তবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে কারাগারে কোনো অমর্যাদা করা হয়নি। তার মর্যাদা ও গুরুত্ব বিবেচনা করে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তা প্রচলিত ডিভিশন সুযোগ সুবিধার চাইতে বেশি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি। কিন্তু কারাগারে খালেদা জিয়াকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে বলে অভিযোগ বিএনপির।

গতকাল বিকেলে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপিপন্থী আইনজীবীরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়নি। তাকে একজন সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে। নির্জন কারাবাসে রাখা হয়েছে নেত্রীকে। সেখানে অন্য কোনো কারাবন্দি নেই। এটি অন্যায়, আমরা এ বিষয়ে আদালতে যাব। রোববার আদালতে খালেদা জিয়ার জন্য জেলে ডিভিশন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে খালেদা জিয়াকে জেলকোড অনুসারে ডিভিশন দিতে নির্দেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত।

আরও পড়ুন

সর্বশেষ