ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়েছে। ১৬ জানুয়ারি এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য ১৭ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন। ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান বলেন, দুই ব্যক্তির দু’টি রিট নিয়ে আজ শুনানি হয়েছে। আদেশের জন্য আদালত বুধবার দিন রেখেছেন।



