বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপপরবর্তী প্রধানমন্ত্রী খালেদা

পরবর্তী প্রধানমন্ত্রী খালেদা

khaleda

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা আসলে কোনো মামলাই না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। আদালতে এ সময় খালেদা জিয়া উপস্থিত ছিলেন। মওদুদ আহমদ বলেন, এ রকম মামলা বিভিন্ন দেশে রাজনৈতিক নেতাদের ঘায়েল করার জন্য করা হয়ে থাকে। এখানেও তা-ই হয়েছে। এতে আমাদের নেত্রীর কোনো ক্ষতি হবে না। বরং তার জনপ্রিয়তা বাড়বে। তিনিই হবেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার আইনজীবী বলেন, এই মামলার কোনো কাগজে উনার (খালেদা জিয়ার) সই নেই। ঘষামাজা করে এই মামলার বিচার কাজ চলছে, আসলে এভাবে মামলাটি চলতে পারে না। আজকে যে আইনে বিচার চলছে, এই আইনটি হচ্ছে আমাদের (বিএনপি) সময় করা। এই আইনটি অনেক গবেষণা করে আমরা করেছিলাম।

তিনি বলেন, কিন্তু আমরা দেখি এই আইনটি প্রয়োগ করা হয় শুধু বিরোধী দলের জন্য। যেমনটি করেছিলেন, ফখরুদ্দিন-মঈন ইউ আহমেদ, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে তারা ১৪টি মামলা দিয়ে ১১ মাস কারাগারে রেখেছিলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে চারটি মামলা দিয়ে ১২ মাসের বেশি সময় কারাগারে রাখা হয়েছিল।

মওদুদ বলেন, মাইনাস টু ফর্মুলা করে ফখরুল ও মইন ঈউ আহমেদ ক্ষমতায় এসে দুই নেত্রীকে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া সেই সমঝোতায় আসেননি। শেখ হাসিনা ঠিকই সমঝোতা করে বিদেশে চলে গেলেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন।এ দিন রাষ্ট্রপক্ষ খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর ২০, ২১, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এবং ৩ , ৪, ১০ ও ১১ জানুয়ারি খালেদার পক্ষে যুক্ত উপস্থাপন করেন তার আইনজীবীরা।

আরও পড়ুন

সর্বশেষ