শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউআদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে ঐশী

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে ঐশী

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিচ্ছে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মেয়ে ঐশী রহমান। ঢাকা মহানগর আদালতে জেষ্ঠ্য বিচারিক হাকিম আনোয়ার সাদাতের কাছে ঐশী জবানবন্দি দিচ্ছে। শনিবার বেলা ১২টায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে চ্যামেলীবাগে বাবা-মাকে খুনের  ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মেয়ে ঐশী রহমানকে।  তার সঙ্গে আর দুই আসমি রয়েছে।

পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, ঐশী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। আদালত তার বক্তব্য রেকর্ড করছেন। ঐশীর আইনজীবী মাহবুব হাসান বলেছেন, ঐশীর মামলাটি কিশোর আদালতে স্থানান্তরের আবেদন জানানো হবে। এ ছাড়া আইনজীবীরা আজ ঐশীর জামিনের আবেদনও করবেন।

জানা গেছে, বেলা দুইটার পর ঢাকা মহানগর হাকিমের ১৮ নম্বর আদালত ঐশীর ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঐশীর বয়স নির্ধারণের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এখনো পর্যন্ত এ-সম্পর্কিত কোনো প্রতিবেদন পুলিশ বা আইনজীবীদের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
আরও পড়ুন

সর্বশেষ