শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আবার সংলাপে বসার তাগিদ মজিনার

আবার সংলাপে বসার তাগিদ মজিনার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

নির্বাচনে সংলাপের বিষয়ে গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। তিনি বলেছেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপে বসতে হবে। বাংলাদেশের মানুষের নিরপেক্ষ নির্বাচন চায়।

শনিবার বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাকাস্থ আমেরিকান সেন্টারের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অংশ নেন তিনি। এ সম্মেলন সকাল ১০ টায় শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব মো: শহিদুল হক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এবং আর্মড ফোর্সেস ডিভিশনের অপারেশন্স এন্ড প্ল্যান ডিরেক্টরেট-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ