সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপপবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করলেন নিজাম চৌধুরী

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করলেন নিজাম চৌধুরী

nizam chy ksaপবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে নিউইয়র্ক থেকে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের  চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং জনাব চৌধুরীর সহধর্মিনী ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ড্যানি চৌধুরী ৷ সহধর্মিনীসহ জনাব চৌধুরী আজ (২৩ আগস্ট ২০১৭)  নিউইয়র্কের  জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন ৷ এসময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে আসেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ৷  নিজাম চৌধুরী সৌদিআরবে পবিত্র হজ সম্পন্ন করে পুনরায় আমেরিকা ফিরে আসবেন এবং আগামী অক্টোবরে অনুষ্ঠিত জাতিসংঘের  সাধারণ অধিবেশনে যোগদানের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার আমেরিকা সফর কালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে তিনি পুনরায় আমেরিকা ফিরে আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা সফর শেষে বাংলাদেশে ফিরে যাওয়া সময় তার সফরসঙ্গী হয়ে তিনি বাংলাদেশে ফিরে যাবেন ৷ তার এই হজ্ব যাত্রায় তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন ৷

আরও পড়ুন

সর্বশেষ