মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়প্রধানমন্ত্রীর ট্রাস্ট”এ ইসলামী ব্যাংকের ১৫ কোটি টাকা অনুদান প্রদান

প্রধানমন্ত্রীর ট্রাস্ট”এ ইসলামী ব্যাংকের ১৫ কোটি টাকা অনুদান প্রদান

779A5040ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড  “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট” ও “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট”-এ পনের (১৫)  কোটি টাকা প্রদান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে ২০১৭ সোমবার, গণভবনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এর নিকট থেকে অনুদানের চেক গ্রহণ করেন। এসময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন। সিএসআর এর আওতায় “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট”এ ১০ কোটি ও “জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট”-এ ৫ কোটি টাকার  অনুদান প্রদান করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ