বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়আমি দুর্নীতি করতে, কমিশন খেতে, ব্যবসা করতে ক্ষমতায় আসিনি: প্রধানমন্ত্রী

আমি দুর্নীতি করতে, কমিশন খেতে, ব্যবসা করতে ক্ষমতায় আসিনি: প্রধানমন্ত্রী

উন্নয়ন বিরোধী ও অপকর্মকারীদের সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দুর্নীতি করতে, কমিশন খেতে, ব্যবসা করতে ক্ষমতায় আসিনি। উন্নয়ন কাজে কেউ গাফিলতি করলে সহ্য করব না। অপকর্ম যদি কেউ করে, সে যেই হোক, তাকে ছাড়ব না। ১২ মার্চ বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাবে ‘শেখ হাসিনা পানি শোধনাগার উদ্বোধনের পর দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুর্নীতি করলে এতো উন্নতি করতে পারতাম না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ব্যবসা করতে আসিনি। জনগণের সেবাই আমার কাজ।

পদ্মাসেতুর বিষয়ে বিশ্বব্যাংকের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক আমাকে অনেক যন্ত্রণা দিয়েছিল। শুধু আমাকে নয়, আমার বোন, ছেলে-মেয়ে, ছেলের বৌ, মন্ত্রী, সচিব উপদেষ্টা সবাইকে যন্ত্রণা দিয়েছে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। আজ প্রমাণ হয়েছে, বিশ্বব্যাংক মনগড়া বানোয়াট অভিযোগ করেছিল। এ সময় আওয়ামী লীগ ক্ষমতায় এলেই সব সমস্যার সমাধান করা হয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বক্তব্যের আগে চট্টগ্রাম মহানগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় কর্ণফুলী নদীর তীরে সাড়ে ৩৫ একর জমির ওপর নির্মিত শেখ হাসিনা পানি শোধনাগার উদ্বোধন করেন তিনি। বর্তমানে এই শোধনাগার থেকে চট্টগ্রাম নগরে প্রতিদিন ১৪ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ