রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপির আন্দোলন সহিংস হলে ব্যবস্থা

বিএনপির আন্দোলন সহিংস হলে ব্যবস্থা

বিএনপির আন্দোলন সহিংস হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২১ জানুয়ারি দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ’র  ভ্রাম্যমান আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ২০ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ ব্যর্থ হলে জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। এর প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংলাপ চাওয়াটা অবান্তর। কারণ তারা তাদের জোটের মধ্যে এক গ্রুপ অন্য গ্রুপকে দালাল বলে। তাদের জোটের মধ্যেই গণ্ডগোল।

তিনি বলেন, বিএনপির আন্দোলন সহিংস হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।  তবে দল হিসেবে তাদের আন্দোলনকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো। বিএনপি রাজপথে কিভাবে নামবে  প্রশ্ন রেখে তিনি বলেন,  ‘মওদুদ সাহেবকে কতো আগে রাজপথে দেখেছিলাম মনে নেই। আমি তো  বুঝি না তারা কি ভাবে আন্দোলন করবে’।

আরও পড়ুন

সর্বশেষ