মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরাজধানীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

রাজধানীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের কাছে শুক্রবার সকাল পৌনে আটটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া জানান, নিহত যাত্রীর নাম রফিকুল ইসলাম (৭৬)। সকাল সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। রফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারে মেয়ের বাসায় বেড়াতে আসছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মফিজুল ইসলাম (৪০) ও অটোরিকশা চালক আবুল কালাম (৫৫)। আরেকজনের নাম জানা যায়নি। রফিকুল ইসলামের মেয়ের জামাই মফিজুল। গাবতলী থেকে শ্বশুরকে নিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ