বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপখালেদা জিয়া ৯ জানুয়ারি হাজির না হলে জামিন বাতিল

খালেদা জিয়া ৯ জানুয়ারি হাজির না হলে জামিন বাতিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দশটি মামলায় আগামী বছরের ৯ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় তার জামিন বাতিল হবে বলে জানিয়েছেন। মামলা দশটির মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের একটি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে করা রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত ০১ ডিসেম্বর এ আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি জানান।

আরও পড়ুন

সর্বশেষ