সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবৃহস্পতিবার থেকে কাউন্সিলর ও ডেলিগেটদের কার্ড বিতরণ

বৃহস্পতিবার থেকে কাউন্সিলর ও ডেলিগেটদের কার্ড বিতরণ

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেটদের কার্ড আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানান, সম্মেলনের আর মাত্র চার দিন বাকি। দ্রুতই সময় ঘনিয়ে আসছে। ব্যস্ততা বাড়ছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। অপেক্ষায় আছেন সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেটরা। আগামী ২০ ও ২১ অক্টোবর ধানমন্ডির কার্যালয়ের সামনে অবস্থিত প্রিয়াংকা কমিউনিটি সেন্টার থেকে তারা কার্ড সংগ্রহ করতে পারবেন।

আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন হবে। এবার সম্মেলনে সারা দেশ থেকে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলরের তালিকা করা হয়েছে। কাউন্সিলর এবং ডেলিগেট মিলে ১৩ হাজার ১৪০ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, সারা দেশ থেকে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে অভ্যর্থনা উপ-কমিটি থেকে অতিথি, কূটনৈতিক ও বিভিন্ন রাজনৈতিক দল বরাবর কার্ড বিতরণ শুরু করেছে।

আরও পড়ুন

সর্বশেষ