মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়যাত্রাবাড়ীতে ছয় লাখ ইয়াবাসহ আটক ৪

যাত্রাবাড়ীতে ছয় লাখ ইয়াবাসহ আটক ৪

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে ছয় লাখ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল। ১৭ অক্টোবর দিবাগত রাতে তাদের আটক করা হয়।  ১৮ অক্টোবর সকাল ১১টার দিকে এ তথ্য জানান অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে। দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে ডিএমপি মিডিয়া সেন্টার।

আরও পড়ুন

সর্বশেষ