শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়েও দুর্বল: জিওফ্রে বয়কট

অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়েও দুর্বল: জিওফ্রে বয়কট

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

অ্যাশেজের প্রথম টেষ্টে হারলেও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা অন্তত করতে পেরেছিল অসিরা। সকলেই প্রত্যাশা করেছিলেন লর্ডস টেষ্টে হয়ত ঠিকই ঘুড়ে দাঁড়াবে অস্ট্রেলিয়া।কিন্তু সব প্রত্যাশাকে ভুল প্রমাণ করে দিয়ে দ্বিতীয় টেষ্টে ৩৪৭ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পর থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপর  দিয়ে।ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাবেক ও বর্তমান সব খেলোয়াড়ই এক হাত দেখে নিচ্ছেন অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোও ছাড় দিচ্ছেন না তাদের। মোটের ওপর সময়টা একদমই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার।এবার কাটা ঘাঁয়ে কিছুটা নূনের ছিটা দিলেন ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার জিওফ্রে বয়কট।সম্প্রতি যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকায় লেখা একটি কলামে বয়কট বলেন, “অসিদের ব্যাটিং লাইন আপ নিয়ে আমি শুরু থেকেই কিছুটা সন্দিহান ছিলাম।কিন্তু আমি ভাবতেও পারিনি তাদের অবস্থা আসলে এতটা খারাপ। অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটসম্যানরা এই মুহূর্তে সম্পূর্ণ ব্যর্থ।”বয়কট আরো বলেন, “কৌশলগত দিক থেকে অস্ট্রেলিয়ার অবস্থা এখন বাংলাদেশ ও জিম্বাবুয়ের থেকেও খারাপ।”এদিকে অ্যাশেজে এই বিশাল ব্যর্থতার জন্য অস্ট্রেলিয়ার নতুন কোচ লেহম্যানকে নিয়েও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সন্দেহ দেখা দিয়েছে তার থাকা না থাকা নিয়েও।

আরও পড়ুন

সর্বশেষ