বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপট্রেনের অগ্রিম টিকিট ২৯ আগস্ট থেকে

ট্রেনের অগ্রিম টিকিট ২৯ আগস্ট থেকে

পবিত্র ঈদুল আজহা পালন করতে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট ২৯ আগস্ট থেকে বিক্রি শুরু হবে। রোববার রেলভবনে রেলমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা ধরে টিকিট বিক্রির সূচি তৈরি করা হয়েছে। সে অনুযায়ী ২৯ আগস্ট ৭ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট বিক্রি হবে। ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের, ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে।

আরও পড়ুন

সর্বশেষ