বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আগুন

বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আগুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ে আগুন লেগেছে। রোববার বেলা ১১ টা ২৩ মিনিটের দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেড কোয়াটারের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, বসুন্ধরার নিরাপত্তাকর্মীদের খবরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এদিকে আগুন লাগার খবরে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় ভবনটি থেকে ক্রেতা-বিক্রেতারা দ্রুত বেরিয়ে আসেন। কয়েক বছর আগেও বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন

সর্বশেষ