কাঙ্ক্ষিত পদ না পেয়ে কমিটি অব্যাহতি চেয়েছেন বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান। ০৬ আগস্ট কমিটি ঘোষণার পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এর আগের কমিটিতেও আমি সহ-দপ্তর সম্পাদক ছিলাম। এখন আমাকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। তাই কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছি। সূত্রমতে, শামীমুর রহমান শামীমকে তিন নম্বর সহ-প্রচার সম্পাদক করায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। ১ নম্বর সহ-প্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামকে। এই আমিরুল ইসলাম শামীমুর রহমান শামীমের অনেক জুনিয়র বলে জানা গেছে।



