তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতশত যানবাহন। ৭ আগস্ট সকাল ১০টার পর এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)। করপোরেশনের দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ জানান, তিন নম্বর ফেরি ঘাটটি দ্রুত সংস্কার করে ফেরি বেড়ানোর চেষ্টা করা হচ্ছে।



