ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশের গার্মেন্টস সেক্টর সারা বিশ্বে নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন মর্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আর সেটি করতে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
আজ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন।
নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও শিশুনীতি প্রণয়নকে সাধুবাদ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমেরিকা নারীর ক্ষমতায়ন ও শিশুর উন্নয়নে অধিক গুরুত্ব দিচ্ছে।




