মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনটেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে নাফনদীর জালিয়ারদিয়ায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত বোটটি জব্দ করা হয়। শনিবার সকাল ১০টায় টেকনাফের দমদমিয়া বিওপি এ অভিযান চালায়। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে নাফনদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদ ছিল। এ সংবাদে বিজিবি সদস্যরা নাফনদীর জালিয়ারদিয়ায় অবস্থান নেয়।  এসময় মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে একটি ইঞ্জিনচালিত বোট জালিয়ারদিয়ায় কিনারায় পৌঁছে।  বোটটিকে থামাতে বলায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩ জন পাচারকারী নদীতে লাফ দিয়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

বিজিবি সদস্যরা ইঞ্জিনচালিত বোটে তল্লাশি চালিয়ে ১টি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে পাওয়া যায় ১ লাখ পিস ইয়াবা।  উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। বিজিবির অধিনায়ক জানান, উদ্ধার ইয়াবা বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ