বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি করায় যুবক আটক

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি করায় যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে অশ্লীল একটি ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় বায়েজিদ মন্ডল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ১৭ জুন ভোরে উপজেলার রাজারহাট বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি রাজারহাট বাজার এলাকার আবদুল রাবিক মন্ডলের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রায়েজিদের রাজারহাট বাজারে মুদি দোকান রয়েছে। তিনি তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে একটি অশ্লীল ছবি তৈরি করে সেটি ফেসবুকে দেন। পরে এ অভিযোগে তাকে আটক করা হয়। এ ঘটনায় বায়েজিদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করা হবে বলে ওসি জানান।

আরও পড়ুন

সর্বশেষ