বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জঙ্গিবাদ ও দুর্নীতি উপড়ে ফেলতে হবে

সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জঙ্গিবাদ ও দুর্নীতি উপড়ে ফেলতে হবে

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধসহ বুকে আগলে রাখা ইতিহাসের ডাস্টবিনও ছুড়ে ফেলতে হবে। সেই সঙ্গে গণতন্ত্রের সুফল ও সমৃদ্ধ দেশ গড়তে জঙ্গিবাদ এবং দুর্নীতি উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের সম্মান দিতে হলে মনে রাখতে হবে বঙ্গবন্ধু ছিলেন ইমাম ও জিয়া, তাহেরসহ বাকিরা ছিলেন মোকাব্বের। তাই প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন করা হলেই কেবল জাতির বীরদের সম্মান দেওয়া যাবে।

২২ মে সকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ব্যাটেলিয়ন প্রশিক্ষণ-১৬/১৭ অনুশীলন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তথ্য ও প্রযুক্তি খাতে উন্নয়ন ছাড়া উন্নত ও ডিজিটাল দেশ গড়া সম্ভব নয়। তাই প্রযুক্তি সমন্বয় করে সারা বিশ্ব সম্পর্ক রক্ষা করে চলেছে। বিশ্বের নেতৃত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের সোপানে একটি বিপ্লব ঘটছে। যে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাধর ইউরোপ ও আমেরিকার কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ, চীন, ভারত, ব্রাজিলসহ আরো কয়েকটি দেশ নতুন পথের সন্ধানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ