মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিনির্বাচনী সহিংসতায় পাবনায় আ'লীগ নেতা নিহত

নির্বাচনী সহিংসতায় পাবনায় আ’লীগ নেতা নিহত

পাবনা সদরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম (৩৫) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। উপজেলার পয়দা বাজারে রবিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়। রহিম উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৪ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান জানান, ওই ইউনিয়নের রহিমপুর গ্রামের মেম্বার প্রার্থী শান মোল্লা ও আমজাদ বিশ্বাস পয়দার মধ্যে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সকাল ১০টার দিকে পয়দা বাজারে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে রহিমপুর গ্রামের জমশের আলী বিশ্বাসের ছেলে আবদুর রহিম নিহত হন।

আরও পড়ুন

সর্বশেষ