বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনধেয়ে আসছে রোয়ানু, আঘাত হানবে দুপুরে

ধেয়ে আসছে রোয়ানু, আঘাত হানবে দুপুরে

চট্টগ্রাম-কক্সবাজারসহ সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে দ্রুত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’।  দুপুর ২টা নাগাদ রোয়ানু চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এদিকে রোয়ানু যতই দ্রুতবেগে এগিয়ে আসছে ততই ঝড়ো হাওয়া প্রবল হচ্ছে। ২১ মে সকাল ১১টা থেকে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।  একইসঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও বেড়েছে।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো.আব্দুল হান্নান  জানিয়েছেন, ঘূর্ণিঝড় রোয়ানু ২১ মে সকাল ১১টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।  মাত্র দুই ঘণ্টায় রোয়ানু এগিয়েছে প্রায় এক’শ কিলোমিটার।

৫৪ কিলোমিটার বেগে রোয়ানু এগিয়ে আসছে জানিয়ে আব্দুল হান্নান বলেন, দুপুর ২টা নাগাদ রোয়ানু ৬৬ থেকে ৮৮ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে।

রোয়ানু সকাল ১১টার দিকে মংলা সমুদ্রবন্দর থেকে ১৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

চট্টগ্রাম বন্দরকে সাত নম্বর বিপদসংকেত এবং কক্সবাজারে জারি করা ছয় নম্বর বিপদসংকেত বহাল আছে।  বাতাসের গতিবেগ একটানা ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ