ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। ২১ মে ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের কালাপানিয়া লোকমানের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, স্থানীয় মোহাম্মদ রফিকের স্ত্রী কাজল বেগম (৪৮) ও তার ছেলে বেলাল হোসেন বাবু (১০)। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মামুনুর রশিদ বিষয়টি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের উপর থেকে কাজল বেগমের বেড়ার ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘরের মধ্যেই চাপা পড়ে দুজনের মৃত্যু হয়।




