মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলী থানাকে উপজেলা করার সিদ্ধান্ত অনুমোদন

কর্ণফুলী থানাকে উপজেলা করার সিদ্ধান্ত অনুমোদন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানাকে উপজেলা করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। ০৯ মে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত নিকারের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, কর্ণফুলী উপজেলায় এক লাখ ৭২ হাজার মানুষ বসবাস করেন। এর আগে দেশে ৪৮৯টি উপজেলা ছিল। কর্ণফুলী নতুন উপজেলা হলে দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯০টি।

কর্ণফুলী থানাকে উপজেলা করা সাবেক সাংসদ আলহাজ্ব আকতারুজ্জামান চৌধুরী বাবুর স্বপ্ন ছিল। তিনি এই নিয়ে সংসদের প্রস্তাব উত্তোলন করেন এবং প্রধানমন্ত্রীর সাথেও বেশ কয়েকবার কথা বলেছিলেন। কর্ণফুলী থানাকে উপজেলা করার লক্ষ্যে অবকাঠামো গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর উপজেলা গঠন প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে। পরবতীতে আলহাজ্ব আকতারুজ্জামান চৌধুরী বাবুর বড় ছেলে আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ভূমি প্রতিমন্ত্রী  হওয়ার পর উপজেলা গঠন প্রক্রিয়া আবার গতি পায়। তিনি প্রধানমন্ত্রীর সাথে বারবার কথা বলে কর্ণফুলী থানাকে উপজেলা করার মধ্য দিয়ে প্রয়াত বাবর স্বপ্ন ্এবং কর্ণফুলীবাসীর স্বপ্ন পূরণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ