মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

LAVU VAIআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ আবদুস সামাদ (লাবু)। গতকাল ২৭ এপ্রিল পর্ষদের ২৯১তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি আগামী এজিএম মেয়াদের জন্য নির্বাচিত হন। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। শিল্পপতি ও ব্যবসায়ী আবদুস সামাদ চট্টগ্রাম জেলার অধিবাসী। তিনি এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান। তিনি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং রিলায়েন্স  ফাইনান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। এছাড়া তিনি একুশে টেলিভিশন (ইটিভি) এর ভাইস চেয়ারম্যান। আলহাজ আবদুস সামাদ পটিয়া সমিতি চট্টগ্রাম সিটির সহ-সভাপতি, বায়তুস শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাহী সদস্য।- প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ