প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার থেকে তিন দিনের সফরে তাঁর ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত রোববার দুপুরে নেওয়া হয়েছে। এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের বৈঠকের কথা ছিল।



