সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ট্রেন-কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় ছয়ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আন্তঃনগর সূবর্ণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, রেলের উদ্ধারকর্মীরা ট্রেইলার সরিয়ে ট্রেন লাইনের এক পাশ খালি করার পর বেলা ১১টার দিকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  তবে অন্য লাইনে ট্রেন চলাচল শুরু হয়নি। সংঘর্ষের কারণে বিভিন্ন গন্তব্যের চারটি ট্রেন চট্টগ্রাম স্টেশনে এবং অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বাড়বকুণ্ড রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়। এরপর থেকে চট্টগ্রোমের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন

সর্বশেষ