আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থন করে না সরকার। কোনো প্রতিষ্ঠান নয়, ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে। র্যাব তার কার্যক্রম প্রমাণে স্বাক্ষর রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এসব কথা বলেন মন্ত্রী। র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি যৌক্তিক হয় তাহলে ৫৭ ধারা সংশোধন করব। সম্প্রতি হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজুসহ ক্রসফায়ারে কয়েকজনের মৃত্যুর ঘটনায় এসব কথা বলেন আইনমন্ত্রী।



