মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

রচন্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহৃত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েক শ’ যানবাহন।  ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।  আটকে পড়া যানবাহনের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা ফেরি পারাপারের অপেক্ষায় থেকে পড়েছেন চরম ভোগান্তিতে। সোমবার সকাল ১০ টায় পাটুরিয়া ঘাটের টার্মিনাল ছাড়িয়ে যানবাহনের দীর্ঘ সারি প্রায় ৪ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়,পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নৌ-পথে প্রচন্ড স্রোতের সৃস্টি হয়েছে। একারণে ফেরি পারাপারে সময় লাগছে আগের চেয়ে অনেক বেশি। ফলে ফেরির ট্টিপ সংখ্যা কমে যাওয়ায় ঘাটে অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। এছাড়া শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল ব্যহৃত হওয়ায় বিকল্প হিসাবে এই ঘাট ব্যবহার করায় কয়েকদিন ধরে যানবাহনের চাপ বেড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বর্তমানে ১৬ টি ফেরি  চলাচল করলেও, রাতে বেলায় ইউটিলিটি ফেরি চলাচল বন্ধ থাকে। এ কারনে রোববার রাত ১০ টার পর থেকেই ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়ে। ফেরি পারের জন্য অনেক যানবাহনকে ৫ থেকে ৬ ঘন্টা ঘাটে অপেক্ষায় থাকতে হয়েছে। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা বিশেষ করে নারী-শিশু রাতে চরম ভোগান্তির শিকার হন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, নদীতে স্রোত না কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে না। ঘাটে অপেক্ষমাণ যানবাহন গুলো শৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে। কোন যানজট নেই। যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি কমে আসলেই আটকা পড়া ট্টাক গুলো পারাপার করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ