বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমাদারীপুরে ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদি ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের দুই কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার  সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আ. আলিম (২৬) ও আ. ওয়াহিদ (৩৭)। তাদের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে কামালদি ব্রিজ এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে কলা ভর্তি বরিশালগামী অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে পেছনের ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই দুই কলা ব্যবসায়ীর মৃত্যু হয়। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক দু’টি আটক করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ