বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচাক্তাইখাল ও মহেশখালের মুখে স্লুইচ গেইট ও পাম্প হাউস স্থাপনেরও ঘোষণা দেন...

চাক্তাইখাল ও মহেশখালের মুখে স্লুইচ গেইট ও পাম্প হাউস স্থাপনেরও ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী

শাহআমানত সেতু থেকে কালুরঘাট সেতু পর্যন্ত কর্ণফুলী নদীর পাড়ে বেড়িবাঁধ ও স্লুইচ গেইট নির্মাণের আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।  চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে চাক্তাইখাল ও মহেশখালের মুখে স্লুইচ গেইট ও পাম্প হাউস স্থাপনেরও ঘোষণা দেন তিনি। শুক্রবার বিকালে কর্ণফুলী পাড়ের বলিরহাট, বজ্রঘোনা ও ঘাটকুল এলাকা পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুন উর রশিদ ও চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার।

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী বলেন,‘বাকলিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলীর পাড়ে বেড়িবাঁধ নির্মাণ ও খালগুলোর মুখে স্লুইচ গেইট কাম পাম্প হাউস স্থাপন করা হবে।  চাক্তাই খাল ও মহেশখাল পুনঃখনন করে স্লুইচ গেইট কাম পাম্প হাউস স্থাপন করা হবে।  খালের পাড় থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে। তিনি বলেন,‘এ তিনটি প্রকল্প আমরা হাতে নিব। এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে চট্টগ্রামে জলাবদ্ধতা আমরা দূর করতে পারবো।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন,‘শুধুমাত্র বেড়িবাঁধ, স্লুইচ গেইট, পাম্প হাউস করলে জলাবদ্ধতা দূর হবে না। শহরের পানিগুলোতো যেতে হবে।  পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে।  বিদ্যমান নালা-নর্দমাগুলোর ধারণ ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।  একটি খাল খননের জন্য ইতিমধ্যে সরকারি আদেশ হয়ে গেছে।  আর দুটো খাল খননের পরিকল্পনা করা হচ্ছে।  যে সমস্ত খালগুলো ভরাট হয়ে গেছে ওগুলো ধারাবাহিকভাবে খনন করা হবে।  অবৈধভাবে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করা হবে।  সিডিএ, বন্দর, পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবগুলো সংস্থার সহযোগিতায় চট্টগ্রাম জলাবদ্ধতামুক্ত করা হবে।’

সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু  বলেন,‘কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে দিনে দুইবার ডুবে যায় বাকলিয়া এলাকার নিম্নাঞ্চল।  পানিসম্পদমন্ত্রীকে অনুরোধ করেছিলাম কর্ণফুলী পাড়ে বেড়িবাঁধ নির্মাণ করতে।  তিনি সরেজমিন পরিদর্শন করে বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন।’

আরও পড়ুন

সর্বশেষ