বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয় জালনোট তৈরি চক্রের সদস্যসহ আটক ৭

জালনোট তৈরি চক্রের সদস্যসহ আটক ৭

রাজধারনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জালনোট তৈরি চক্রের ৬ সদস্য এবং ৪১ ভরি স্বর্ণসহ এক ডাকাতকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সাতজনকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জালনোট তৈরির ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টায় ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে, বলেন জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

সর্বশেষ