বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

মানিকগঞ্জ সদর উপজেলার ব্রিটিশ ট্যোবাকোর সামনে পিকআপভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার  দিনগত রাত পৌনে ১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর এলাকার আনু মোল্লার ছেলে পিকআপ চালক তসলিম মিয়া (৩৫), চালকের সহযোগী মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর এলাকার আক্কাছ আলীর ছেলে রাব্বী মিয়া (১৮), বাস চালক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার জাকের মিয়ার ছেলে রাসেল মোল্লা (৩৪) ও বাসযাত্রী নড়াইলের লোহাগড়া উপজেলার কলাগাছি এলাকার তকদির মোল্লা (৭০)।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়াগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ