বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিখালেদার হাত থেকে বিএনপির নেতা-কর্মীরা মুক্তি চায়

খালেদার হাত থেকে বিএনপির নেতা-কর্মীরা মুক্তি চায়

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেনছেন, দয়া করে বিএনপির রাজনীতিকে নিজেকে মুক্ত করুন। কারণ খালেদা জিয়ার হাত থেকে বিএনপির নেতা-কর্মীরা মুক্তি চায়। বেগম জিয়াই বিএনপির জন্য বড় সমস্যা। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপিতে ভাঙনের আভাস দিয়েছেন বেগম খালেদা জিয়া নিজেই। তাই রাজনীতি থেকে তার বেরিয়ে আসা উচিত।
হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া চান, তার ছেলের সঙ্গে ২১শে আগস্ট যারা গ্রেনেড হামলায় জড়িত ছিলেন। যারা তার ছেলের কথায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। সেই পেট্রোল বোমা নিক্ষেপকারী ও পৃষ্ঠপোষকদের তিনি পাশে চান। তিনি কেন্দ্রীয় নেতাদের অনেককেই পাশে চান না।
আরও পড়ুন

সর্বশেষ