শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননিরাপত্তারক্ষীকে খুন করে ব্যাংকের ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা

নিরাপত্তারক্ষীকে খুন করে ব্যাংকের ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা

নিরাপত্তারক্ষীকে খুন করে বেসরকারি ব্যাংকের ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে। শনিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আলী নেওয়াজ বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা নম্বর ১৫। পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এএসআই মোর্শেদ আলম  বলেন, দণ্ডবিধির ৩০২ ও ৩৯৬ ধারায় মামলা দায়ের হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান চলছে। এর আগে বৃহস্পতিবার  গভীর রাতে নগরীর মুরাদপুর এলাকায় ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় তারা ব্যাংকের নিজস্ব নিরাপত্তারক্ষী মো.ইব্রাহিমকে খুন করে।  প্রায় ৪৪ ঘণ্টা পর শুক্রবার  রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি জানাজানি হয়। খুন হওয়া নিরাপত্তারক্ষী মো.ইব্রাহিম (৩৪) চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার আলী আহমদের ছেলে।

নগর পুলিশের উপ কমিশনার পরিতোষ ঘোষ জানান, ব্যাংকে রক্ষিত সিসিটিভি’র ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্যাংকের পেছনের দিকের জানালার গ্রিল কেটে তিনজন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করেন। গায়ের শার্ট খুলে সেগুলোকে তারা মুখোশ হিসেবে ব্যবহার করে। ঢুকেই তারা প্রথমে নিরাপত্তারক্ষী ইব্রাহিমের মাথায় আঘাত করে। মাথায় আঘাতে পেয়ে ইব্রাহিম লুটিয়ে পড়লে তাকে গলায় কোপ দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দুর্বৃত্তরা।

পরিতোষ ঘোষ  বলেন, ‘জবাই করার সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র যেমন দা, বটি ও ছোরা ব্যবহার করেছেন। মারাত্মক কোন অস্ত্র তাদের কাছে দেখা যায়নি। ইব্রাহিমকে খুনের পর তারা প্রায় ২০ থেকে ২৫ মিনিট বটি দিয়ে ভল্টের তালা ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা আবারও জানালা দিয়ে নিচে নেমে যায়।

আরও পড়ুন

সর্বশেষ