শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমেয়র নাছিরসহ কাউন্সিলরদের শপথ গ্রহণ

মেয়র নাছিরসহ কাউন্সিলরদের শপথ গ্রহণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন সহ কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অপর দুই সিটির নির্বাচিতরাও শপথ নিয়েছেন। বুধবার সকাল ১০টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র আ জ ম নাছিরকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১০টা ২৮ মিনিটে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শপথ অনুষ্ঠানে যোগ দিতে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন গত চারদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তিনি রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। গত ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়।  নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বিজয়ী হন। তিনি ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এম মনজুর আলম পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট।

আরও পড়ুন

সর্বশেষ