বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাবার টেম্পুর চাপায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

বাবার টেম্পুর চাপায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

নগরীর চট্টগ্রাম কলেজ এলাকায় এক টেম্পু চালক বাবার নিজ টেম্পুর চাপায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু হয়েছে।  রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত ছেলেটির নাম জহির (১১) ও তার বাবার নাম জসিম উদ্দিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর জানান, জহিরের বাবা জসিম উদ্দিন পেশায় একজন টেম্পু চালক। বাবাকে সাহায্য করার জন্য জহিরও প্রায় হেল্পার হিসেবে গাড়িতে থাকত। রোববার রাতে অসাবধনাবশত গাড়ি থেকে ছিটকে পড়ে যায় জহির। এতে গাড়ির চাপায় পিষ্ট হয় ছেলেটি। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়ার পথে জহির মারা যায়।

আরও পড়ুন

সর্বশেষ