মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নাশকতাকারীদের কঠিন শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নাশকতাকারীদের কঠিন শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নাশকতায় জড়িতদের ধরতে যৌথ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নাশকতাকারীদের কঠিন শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার  দুপুরে কয়েকটি জেলার মাঠ পর্যায়ের প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এ নির্দেশনা দেন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে বগুড়া, সাতক্ষীরা, জয়পুরহাট, নড়াইল জেলা এবং খুলনা ও রাজশাহী বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। শুধু মামলা দিয়ে গ্রেফতার করলেই হবে না। তাদের যথাযথ বিচার করতে হবে। মামল‍া হবে, জামিনে বের হয়ে আসবে, আবার নাশকতা করবে এটা চলতে দেওয়া যায় না। মামলাগুলোর নিষ্পত্তি করতে হবে এবং নাশকতাকারীদের কঠিন শাস্তি দিতে হবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ