মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয় কানাডা বাংলাদেশের উন্নয়নে আরো বড় অংশীদার হতে চায়

কানাডা বাংলাদেশের উন্নয়নে আরো বড় অংশীদার হতে চায়

বাংলাদেশের জনগণের জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আরো বড় অংশীদার হতে চায় কানাডা সরকার। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়েরে লারামি এ আগ্রহ প্রকাশ করেন। জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। কানাডিয়ান হাইকমিশনার বলেন, জনগণের উন্নয়নে সরকারের কর্মকাণ্ডে আমরা আরো বড় অংশীদার হতে চাই।২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও এজন্য গৃহীত পরিকল্পনার প্রশংসা করেন লারামি।

কানাডা সরকার আগের মতো বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে জানিয়ে কানাডিয়ান হাইকমিশনার বলেন, বাংলাদেশ সবসময় কানাডার ফোকাসে থাকে। বাংলাদেশের উন্নয়ন ও সফলতায় অবদান রাখতে চায় কানাডা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কর্মঠ ও সৃজনশীল। আর এজন্যই বাংলাদেশ লক্ষ্যমাত্রা ২০২১ ও ২০৪১ অর্জন করতে সক্ষম হবে। সামাজিক খাতে সরকারের উন্নয়ন সফলতার প্রশংসা করে তিনি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশে সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতিরও প্রশংসা করেন তিনি। কানাডিয়ান হাইকমিশনার বাংলাদেশে তথ্য-প্রযুক্তি খাত, স্বাস্থ্যখাতের উন্নয়নেও সহযোগিতার কথা জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের আরো সহযোগিতা ও বিনিয়োগের প্রয়োজনের কথা তুলে ধরেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ