গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তিনযাত্রী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন কমপক্ষে ২৪ যাত্রী। শুক্রবার দিনগত রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে নাফু এন্টারপ্রাইজের একটি বাস ৪০ জনের অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে তুলসীঘাট এলাকায় বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসের অধিকাংশ যাত্রীই দগ্ধ হয়েছেন বলে জানান তারা। গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেওয়া হচ্ছে।



