রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়রোববার ঢাকা আসছে সৌদি প্রতিনিধি দল

রোববার ঢাকা আসছে সৌদি প্রতিনিধি দল

বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে রোববার ৩ দিনের সফরে ঢাকায় আসছে ১৭ সদস্যের একটি সৌদি প্রতিনিধিদল। শুক্রবার  সকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এ ব্যাপারে দ‍ূতাবাসের কাউন্সিলর (শ্রম)  সারওয়ার আলম  বলেন,  ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী ড. আহমেদ আল ফাহাইদ। প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহ সরকারের শ্রম সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান সারওয়ার আলম। বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন এবং দ্রুততম সময়ের মধ্যে কিভাবে জনশক্তি নেওয়া যায় এব্যাপারে করণীয় নির্ধারণ করবেন বলেও জানা গেছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ